ঢাকাWednesday , 11 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ডাকাতদের গোলাগুলিতে নিহত ১

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহত যুবকের (৩২) নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।