ঢাকাTuesday , 10 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকাসহ পাবনার আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইসরাত জাহানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকেলে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে একটি দল নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, গোলাম মোস্তফা নামের এক দলিল লেখকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাবনার দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ দল গঠন করা হয়। দুদকের দল ইসরাত জাহানকে গ্রেপ্তারের সময় তার হাত ব্যাগ থেকে ১০ হাজার এবং অফিসে তার ব্যক্তিগত ড্রয়ার থেকে প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার করে। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।