ঢাকাSunday , 8 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. সুজন নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গম নদীবেষ্টিত চরাঞ্চল এলাকা কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত সুজন উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া মধ্যারচর এলাকায় মাছ ধরা নিয়ে সুজনের সঙ্গে একই এলাকার হজরত আলীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে হজরত আলী, তার ছেলে ও তাদের লোকজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সুজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সুজনসহ ১০ জন আহত হন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্যান্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।