ঢাকাSaturday , 7 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অভিযানকালে পুলিশের ওপর হামলা

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : জেলার চারঘাটে অভিযানকালে পুলিশের ওপর মাদককারবারীদের হামলায় এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজন আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি করলে এক মাদককারবারি গুলিবিদ্ধ হয়।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- জেলা ডিবি পুলিশের এএসআই ইমরান হোসেন, কনস্টেবল এমদাদ হোসেন এবং মাদককারবারী আবদুল মালেক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক খালিদ হোসেন জানান, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তারা মুক্তারপুর এলাকায় অভিযানে যান। রাত আড়াইটার দিকে তারা দেখেন, একটি বস্তা নিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা রামদা নিয়ে পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষায় পুলিশ গুলি করলে মাদককারবারি আবদুল মালেকের বাম পায়ে গুলি লাগে।
খালিদ হোসেন আরো জানান, মালেকের সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে তার বাড়ি মুক্তারপুর এলাকায় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। ঘটনার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশি হেফাজতে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক খালিদ।