ঢাকাThursday , 5 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাড্ডার সাতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্য রাতে বাড্ডার সাতারকুল রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত (৩০) ও অজ্ঞাত (৩৫) দুই যুবককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। লাশ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।