ঢাকাWednesday , 4 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৯৪০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইউনুস (২১), আতিকুল্লাহ (২৫) ও মো. আব্দুল্লাহ ( ২৬)।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।