ঢাকাWednesday , 4 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক বিক্রেতা দম্পতি কারাগারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানাধীন রাজাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এক মাদক বিক্রেতা দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কারাগারে যাওয়া ওই মাদক বিক্রেতা দম্পতি হলো- মো. আলম ওরফে গাঁজা আলম (৫২) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৫)।
তদন্ত কর্মকর্তা বুধবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট নাহিদ ইসলাম চৌধুরী জামিনের আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য ৯ জুলাই দিন ধার্য করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজাবাড়ি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়। গাঁজা আলম ও তার স্ত্রী প্রায় ১২ বছর ধরে মাদক বিক্রি করে আসছিলেন। আলমের নামে ১৭টি ও মমতাজের নামে ৩টি মামলা রয়েছে।