ঢাকাTuesday , 3 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে বড়বাড়ির জয়বাংলা রোড এলাকাস্থ বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বেড কভার, বেড শিট, বস্তা ইত্যাদি তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আকিকুর রহমান জানান, প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিপুল পরিমাণ তৈরি বেড কভার, বেড শিট, মেশিনপত্র, বেড শিট তৈরির কাঁচামাল পুড়ে গেছে। দুপুর দেড়টার দিকে ড্যাম্পিংয়ের কাজ শুরু হয়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।