ঢাকাMonday , 2 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর ৩১নং ওয়ার্ডের নাজিরদিগর বনগ্রামে গৃহবধূ তমকিনাকে হত্যা করা হয়। হত্যার পর থেকে স্বামী নুরুল হক (৫৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোরে পারিবারিক বিষয় নিয়ে নুরুল হকের সঙ্গে ঝগড়া লাগে স্ত্রী তমকিনার। একপর্যায়ে নুরুল হক বেধড়ক মারধর করেন তমকিনাকে। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তমকিনা। স্ত্রীর মৃত্যুর পর থেকে গা ঢাকা দিয়েছেন নুরুল হক।
কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) মোক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।