ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় অস্ত্রসহ খুন-ধর্ষণ-ডাকাতি-অপহরণসহ ৭ মামলার আসামি চিহ্নিত ডাকাত সর্দার বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলাল মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে।
পুলিশ জানায়, ধৃত ডাকাত সর্দার বেলাল রাতে উপজেলার ডাকবাংলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদে পুলিশ সেখানে গিয়ে অস্ত্রসহ বেলালকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বেলালকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি এলজি বন্দুক ও দুটি কার্তুজসহ ৭ মামলার আসামি ডাকাত সর্দার বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।

