ঢাকাSaturday , 30 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। পৌর শহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম (৫০) উপজেলার মাছনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
নিহতের স্বজন আক্তার হোসেন জানান, শনিবার বেলা ১২টার দিকে শাহিদা বেগম মেয়ের জামাইয়ের বাড়ি উপজেলার হাজরাকাঠি গ্রাম থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পৌর শহরের থানা মোড়ে রাস্তা পারাপারের সময় পন্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মণিরামপুর থানা পুলিশ ঘাতক চালককে আটক ও ট্রাক জব্দ করেছে।
এদিকে, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মণিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী ট্রেগার (ইঞ্জিন চালিত মিনি বাস) চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই ট্রেগারে থাকা নারী ও শিশুসহ অন্ততঃ ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।