ঢাকাSaturday , 30 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বন্দুকযুদ্ধে ২৭ মামলার আসামি নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২৭ মামলার তালিকাভুক্ত আসামি টোকন (৩০) নিহত হয়েছে। শনিবার ভোরে ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা মাঠে এ ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান জানান, টোকনকে যশোর কোতয়ালী থানার সামনে থেকে রাতে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোররাতে পুলিশ কায়েমখোলা মাঠে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। এসময় সেখানে থাকা টোকনের দলের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে টোকন আহত হয়। গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটারগান, পিস্তলের এক রাউন্ড গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। যশোরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ ২৭টি মামলা আছে । মৃত টোকন ঝিকরগাছা থানার কৃষ্ণপুর এলাকার আসলাম মাস্টারের পুত্র। লাশ সদর হাসপাতাল মর্গে।