ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে দুই যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত দুই যুবক হলেন- স্থানীয় মোস্তফার ছেলে ফয়সাল ও মমতাজ মিয়ার ছেলে সাইফুল।
স্থানীয়রা জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুর থেকে ফয়সাল ও একই উপজেলার রাজাপুর গ্রামের একটি বাগান থেকে সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের একটি পুকুরে ফয়সালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। স্বজনরা বলছেন, সম্পদের লোভে বড় ভাবী পরিকল্পিতভাবে তাকে হত্যা করিয়েছেন।
এ দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর বাক বিত-ার পর সাইফুলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ ঘটনাকে নিহতের ভাই সাহাবুদ্দিন পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি জানান, পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।