ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে কিশোরী হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে ১৪ বছরের কিশোরী আছমা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনার প্রধান আসামি শাওন হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শাওনকে ফেনী ও তার সহযোগী স্বপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাওন সদরের মহাদেবপুর গ্রামের বেলালের ছেলে ও স্বপন শাকচর গ্রামের হোসেন আহমেদের ছেলে।
সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, আছমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে আছমার বাড়িতে তার মা-বাবার অনুপস্থিতে শাওন প্রবেশ করে। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আছমাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তাকে সহযোগিতা করেন ওই এলাকার স্বপন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছেন ওসি।
প্রসঙ্গত, গত ৯ জুন রাতে বাড়ির পাশের পুকুর থেকে আছমার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দিন নিহতের পিতা ফয়েজ আহমদ বাদি হয়ে থানায় মামলা করেন।