ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ

Link Copied!

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র বাস্তবায়নাধীন মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র বাস্তবায়নাধীন মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াসউদ্দিন মিলকী অডিটোরিয়ামে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অমিতাভ দাস। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল বারী।
প্রধান অতিথি সৈয়দ আহম্মদ তার বক্তব্যে মৃত্তিকা তথ্যভান্ডারকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগীকরণসহ সঠিক ব্যবহার নিশ্চিত করতে একটি ‘কমন প্লাটফরম’ তৈরির উপর গুরুত্বারোপ করেন; যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণসহ সকল সেক্টরকে একত্রিত করতে হবে। পুরানো দিনের সেই লাঙ্গলকে ফিরিয়ে এনে রাসায়নিক সারের যত্রতত্র ব্যবহার রোধে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি। ক্রপ ডাইভারসিফিকেশনের মাধ্যমে মাটি ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে এসআরডিআইকে অধিকতর জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সৈয়দ আহম্মদ। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আবুল কালাম আযাদ বলেন, এসআরডিআই মৃত্তিকা গবেষণায় নিয়োজিত থেকে একটি ডেডিকেটেড প্রতিষ্ঠান হিসেবে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষি ক্ষেত্রে ৩০টি এইজেড-এ ভাগ করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যার মূল ভিত্তি এসআরডিআই’র মৃত্তিকা সংক্রান্ত জরিপ কার্যক্রম। বিভিন্ন অঞ্চলের মাটির পরীক্ষা করে পুষ্টি উপদানের ঘাটতি সংক্রান্ত তথ্য জেনে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বায়ু মন্ডলের নাইট্রোজেন ফিক্স করে গাছের ব্যবহার উপযোগী করার বিষয়ে গবেষণা পদ্ধতি বের করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এসআরডিআই কর্তৃক প্রণীত উপজেলা নির্দেশিকা কৃষি ক্ষেত্রে একটি প্লাটফরম তৈরি করেছে বলে উল্লেখ করেন অমিতাভ দাস। তিনি মাটির পুষ্টি উপাদানের ঘাটতি সংক্রান্ত গবেষণা আরও জোরদার করা এবং উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার জোর প্রত্যয় ব্যক্ত করেন।