ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ কেন্দ্র ছাড়া অনিয়ম কোথায়, প্রমাণ চান কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে স্থগিত নয়টি কেন্দ্র ছাড়া কোথায় কোথায় অনিয়ম হয়েছে, বিএনপির কাছে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চেয়েছেন ওবায়দুল কাদের।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এই কথা বলেন। মঙ্গলবার গাজীপুরের ভোটের ফলাফল নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ডাকেন কাদের।
আলোচিত এই ভোটে বিএনপিকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী জাহাঙ্গীর আলম যেখানে চার লাখ ১১ ভোট পেয়েছেন, সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। অর্থাৎ বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছে দুই লাখ দুই হাজার ৩৯৯টি।
গাজীপুর এমনিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। তবে ২০১৩ সালে সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে দল সমর্থিত প্রার্থী আজমত উল্ল্যা খান বিএনপির এম এ মান্নানের কাছে এক লাখ ৫৩ হাজার ভোটে হেরে গিয়েছিলেন।
দলীয় প্রতীকে প্রথম ভোটে আগে যত ভোটে আওয়ামী লীগ হেরেছিল, এবার ব্যবধানটা তার চেয়ে বেশি হওয়ায় ক্ষমতাসীন দলে স্বস্তি ফিরেছে। যদিও বিএনপি অভিযোগ করছে, কারচুপি করে তাদের জয় ছিনিয়ে নেয়া হয়েছে। এই ভোট বাতিল করে নতুন নির্বাচন দেয়ারও দাবি করেছে দলটি।
ভোটের দিন কিছু কেন্দ্রে গোলযোগের খবর এসেছে গণমাধ্যমেই। তবে নির্বাচন কমিশন বলছে, মোট নয়টি কেন্দ্রে জাল ভোট, সিল মারার ঘটনা ঘটেছিল এবং প্রতিটিতেই তারা ভোট বন্ধ করে দিয়েছেন। বাকি ৪১৬টি কেন্দ্রে ভোট হয়েছে নির্বিঘ্ন।
আর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে যে ছয়টি কেন্দ্রে ভোট হয়েছে, সেখানেও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ব্যবধান ভোটের সামগ্রিক চিত্রের মতোই। এখানেও ধানের শীষের দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছে নৌকা।
কাদের বলেন, ‘অনিয়ম যেটা, আমরা সেটাকে অনিয়ম হিসেবে মেনে নিয়েছি। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যে অহেতুক দ্বন্দ্ব, কিছু ঘটনার ঘটেছে। কাউন্সিলর প্রার্থীদের জন্য ৯টি কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। এই ৯ কেন্দ্র ছাড়া কোথায় কোথায় অনিয়ম হয়েছে? তথ্য প্রমাণ নিয়ে বিএনপিকে এটা বলতে হবে। অন্ধকারে ঢিল ছুড়লে হবে না। এটা একটা স্পর্শকাতর বিষয়।’