ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু উৎপাদন বিষয়ক কর্মশালা

Link Copied!

টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু উৎপাদন বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান; এ সময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু উৎপাদন বিষয়ক একটি কর্মশালা গতকাল ২৬ জুন মঙ্গলবার রাজধানীর মতিঝিলস্থ কৃষি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। বিএডিসি’র মহাব্যবস্থাপক (বীজ) ফারুক জাহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ঝরনা বেগম, সচিব তুলসী রঞ্জন সাহা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র সদস্য পরিচালক (ক্রপস) ড. মো. আজিজ জিলানী চৌধুরী এবং কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটোয়ারি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক মো. খায়রুল বাশার, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ড. মো. হারুন অর রশীদ। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. রেজাউল করিম। কর্মশালায় বিএডিসি’র সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান বলেন, বিএডিসি’র এ প্রকল্পের মাধ্যমে টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে এবং এর ফলে দেশে মানসম্পন্ন বীজআলু উৎপাদনে ব্যাপক সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, এ প্রযুক্তির মাধ্যমে বীজআলু উৎপাদনে বিএডিসি’র আমদানি নির্ভরতা কমে শূণ্যের কোটায় চলে এসেছে; ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। অন্যদিকে সময়মত বীজআলু রোপন করে দেশে আলুর ফলন বৃদ্ধিতেও প্রকল্পটি ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এ প্রকল্পের আওতায় দু’টি টিস্যু কালচার ল্যাব, একটি মলিকুলার ল্যাব, একটি অত্যাধুনিক গ্রীন হাউজ ও স্থায়ী-অস্থায়ী নেট হাউজ নির্মিত হয়েছে; এতে করে সংস্থার গবেষণা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ প্রকল্পের আওতায় নির্মিত গ্রীন হাউজটি অত্যন্ত উন্নতমানের; এতে আলুসহ অর্নামেন্টাল প্লান্টস ও অন্যান্য ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বিএডিসি’র গবেষণা সেল এ সকল সুবিধাদি ব্যবহার করে নতুন জাত উদ্ভাবনে কাজ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএডিসি’র উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) এএসএম খায়রুল হাসান। কর্মশালায় র‌্যাপোর্টিয়ার হিসেবে বিএডিসি’র গবেষণা সেলের সদস্য ড. মো. শাফায়েত হোসেন এবং ড. মো. সাদেক হোসেন বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেন।