ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাজার বিরুদ্ধে খালেদার আপিল শুনানি ৩ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদের পেপারবুক সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
এর আগে গত ২৪ জুন আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, অরফানেজ মামলায় খালেদা জিয়ার আপিলসহ পৃথক তিনটি আপিল শুনানির দিন ধার্য করার জন্য আবেদন করছি। আপিল বিভাগের নির্দেশনা আছে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করার।
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন, তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন খালেদা জিয়া।