
কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) সৈয়দ আহম্মদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অমিতাভ দাস, পরিচালক (হর্টিকালচার) মিজানুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নুরুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুন (সোমবার) রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) সৈয়দ আহম্মদ। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অমিতাভ দাস। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি সৈয়দ আহম্মদ মানসম্মত কৃষি তথ্য সেবা নিশ্চিতকরণসহ কৃষক যাতে সহজে তার প্রয়োজনীয় সকল তথ্য সহজ ও সরল ভাষায় পান সে বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোবাইল এপ্লিকেশনগুলো কৃষক যাতে সহজে ব্যবহার করতে পারেন এবং যেকোন এনড্রয়েড ফোনে যাতে ব্যবহার করা যায় সে উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার প্রয়োজন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সদ্য কার্যক্রম শুরু করা ৩ বছর মেয়াদী এ প্রকল্পটি আগামী জুন-২০২০ সালে সমাপ্ত হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি টাকা।

