ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট দিলেন জাহাঙ্গীর আলম ও হাসান সরকার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে সকালেই ভোট দিলেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে সিটি করপোরেশনের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন জাহাঙ্গীর আলম। অন্যদিকে, সকাল পৌনে ৯টার দিকে বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার টঙ্গীর বশির উদ্দিন উদয়ন একাডেমি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম তার মেয়েকে নিয়ে সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভোট দিতে কেন্দ্রে আসেন।
ভোট দেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘জনগণ সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য আমি ভোটে দাঁড়িয়েছি। শুধু আওয়ামী লীগের লোক নয়, সব দলের মানুষকে, সব ভোটারকে আমি স্বাগত জানাই। তারা যেন ভালোভাবে ভোট দিতে পারে, তাদের অধিকার যেন বাস্তবায়ন করতে পারে, এর জন্য আমাদের নেতা-কর্মীদের বলা আছে।’
আপনি কি বিজয় নিয়ে ঘরে ফিরতে পারবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ। আমি মনে করি গাজীপুরের মানুষ আমাকে সন্তান হিসেবে, তাদের একজন সেবক হিসেব লাখ লাখ ভোট দেবে।’
তিনি বলেন, ‘আমি চাচ্ছি গাজীপুরের মানুষ যেন একটা পরিচ্ছন্ন নগর পায়। সবাইকে নিয়ে আমি একটি পরিকল্পিত নগরী গড়তে চাই।’
পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আছে কি না, চানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে জনগণ যে রায় দেবে আমি সে রায় মেনে নেব।’
অন্যদিকে, হাসান সরকার বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার টঙ্গীর বশির উদ্দিন উদয়ন একাডেমি ভোটকেন্দ্রে পৌঁছান সকাল সাড়ে ৮টার দিকে।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান সরকার তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র নির্বাচিত হলে গাজীপুরকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেন।