ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ডের প্রস্তুতি গাজীপুরে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির সব প্রস্তুতি দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, পুলিশ সেখানে শত্রু দেশের বাহিনীর মতো আচরণ করছে। রাজধানী লাগোয়া জনপদে ভোটের আগের দিন সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী।
গাজীপুরে মেয়র পদে মোট সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম এবং বিএনপির হাসান উদ্দিন সরকার। রিজভীর দাবি, ‘ভোট যদি কিছুটা সুষ্ঠু ও অবাধ হয় তাহলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।’
সব বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসবেন বলেও আশার কথা বলেন বিএনপি নেতা।
অবশ্য ভোট সুষ্ঠু হবে না এ বিষয়ে নিশ্চিত রিজভী। বলেন, ‘আগামীকাল গাজীপুর সিটি করপোরেশনে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে জনগণ অবাধে পছন্দানুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে এমন কোনো পরিবেশ এখনও দৃশ্যমান নয়। জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা আরও গভীরতর হচ্ছে।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এমন আশ্বাস দিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘তার মানে খুলনায় নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও ভোট সন্ত্রাসের যে অভিযোগ করা হয়েছে তার বক্তব্যে সেটিই প্রমাণিত হলো।’
‘শুধু খুলনা মার্কা নয়, গাজীপুরে ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি ও প্রশাসনের কর্মকর্তারা।’