ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে চলছে শেষ মুহূর্তের প্রচার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রচার। মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি। রোববার সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুরে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার থেকে বুধবার পর্যন্ত গাজীপুরে থাকবেন বিজিবি সদস্যরা।
এদিকে আজ রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে। প্রার্থীরা শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, রোববার রাত ১২টা থেকে অ্যাম্বুলেন্স, ডাক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশেনের ময়লাবাহী গাড়িগুলো ছাড়া অন্য সব যানবহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর পণ্যবাহী ট্রাক বিশেষ করে শিপমেন্ট ২৫ তারিখ মধ্য রাত থেকে ২৬ তারিখ মধ্য রাত পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব নির্দেশনা লঙ্ঘন হলে ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ভোট সুষ্ঠু করতে, এই সিটির ৫৭টি ওয়ার্ডের জন্য ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট থাকবে ৫৭ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে ১৯ জন, প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশ, র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতেয়েন থাকবে। কমিশনের পক্ষ থেকে ৫৭ জন নির্বাচন পর্যাবেক্ষকসহ দেশি-বিদেশি আরো পর্যবেক্ষক থাকবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৬ জুন। গত সোমবার (১৮ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন প্রার্থীরা।
গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যায়। পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচনে মেয়র পদে সাতজন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬।
গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫। ভোট কক্ষ ২ হাজার ৭৬১টি।