ঢাকাSaturday , 23 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে আবারও বিজয়ী করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগেকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, প্রাক্তন সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ বক্তব্য রাখেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরু করতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দলটির প্রতিষ্ঠার স্বপ্নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। বাংলাদেশের সফলতা আজ বিশ্বনেতাদের কাছে প্রতিমুহূর্তের আলোচনার বিষয়।