ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া সিএমএইচে চিকিৎসা নিতে পারেন

Link Copied!

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ কারাদন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেছেন, যেহেতু খালেদা জিয়ার স্বামী সেনাবাহিনীতে ছিলেন, খালেদা জিয়া সেনা পরিবারের একজন সদস্য হিসেবে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) বা পিজিতেও যেতে পারেন।
শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন। এরশাদ বলেন, ‘‘আমিও ছয় বছর জেলে ছিলাম। হাসপাতাল তো দূরের কথা চিকিৎসকের মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। ওরা চেয়েছিল আমি যেন মরে যাই। আল্লাহ আমাকে রক্ষা করেছেন।’’
চলমান মাদকবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘‘দেশে মাদক দমন প্রয়োজন। যারা মাদক ব্যবসা করে সমাজ এবং যুব সমাজকে নষ্ট করছে, তাদের মৃত্যুতে আমার শোক নেই। তবে রাজপ্রাসাদ সব খালি, রাজারা নেই। চুনোপুটিরা মরছে।’’
তিনি বলেন, ‘‘কারা মাদক ব্যবসা করে, আমরা জানি। সেই রাজারা নেই। যারা মরছে তারা চুনোপুটি। অভিযান শুরু হয়েছে। এ অভিযান সফল হোক আমরা আশা করি।’’
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘‘নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো। আশা করি তারা জয়ী হবে। কমিশন বারবার বলছে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’’
জাতীয় পার্টি সরকারের সহযোগী হয়েও সরকারের বিরুদ্ধে কথা বলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘‘আমরা তো বিরোধী দলের। সরকারের বিরুদ্ধে কথা বলাই তো আমাদের কাজ।’’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন এরশাদ। পরে সেখান থেকে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে যান। সেখানে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।