ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি শর্ত দিয়ে নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করছে, তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে। এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, কে আসবে না, তা আলোচনার বিষয় হতে পারে না।’
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘খালেদা জিয়াকে মুক্তি দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা নির্বাচনকালীন সরকার গঠনের’ অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচনের কথা বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলেছেন। বিএনপি জায়ামাত, জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের প্রত্যক্ষ দোসর এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’
তিনি বলেন, ‘জায়ামাত, জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি এই পাঁচ দানবকে কীভাবে রাজনীতি ও ক্ষমতা থেকে বাইরে রাখা যায়, সেই বিষয়টা আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনের আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না।’
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপর মন্ত্রী দিনব্যাপী মিরপুর উপজেলার মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় মিলিত হন।