ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলের তালা ভেঙে খালেদাকে মুক্ত করার হুমকি মিনুর

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : আগামী ২৪ জুন আদালতের মাধ্যমে মুক্তি দেয়া না হলে জেলের তালা ভেঙে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার দাবিতে রাজশাহীতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর মালোপাড়ায় মহানগর দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ-সমাবেশ হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, সন্ত্রাসীরা মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আর দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে দিনের পর দিন অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দেয়া না হলে জেলের তালা ভেঙে তাকে মুক্ত করবে নেতাকর্মীরা।
সমাবেশে আরো ছিলেন- মহনগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।