ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সদয়: নাসিম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির নেতাদের মিথ্যাচার না করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সবসময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। বিএনপিকে বলব, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার করবেন না।’
রবিবার রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। অত্যন্ত গুরুত্ব দিয়ে মর্যাদার সঙ্গে তার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।
কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসাসেবা করা হচ্ছে ও করা হবে। তার যেকোনো অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য দেন।