ঢাকাSaturday , 9 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। শনিবার সাদা দলের আহ্বায়ক ড. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। কারাগারে মাথা ঘুরে পড়ে যাওয়া, ক্রমাগতভাবে জ্বর থাকা, পা ফুলে যাওয়াসহ বিভিন্ন অসুস্থতার খবরে আমরা চিন্তিত ও আন্তরিকভাবে মর্মাহত এবং তার সুচিকিৎসার ব্যবস্থা না হওয়ায় আমরা ক্ষুব্ধ। শারীরিকভাবে অসুস্থ একজন বয়স্ক মহিলা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর ওপর কোনো অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণ কারো কাছেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সাদা দলের শিক্ষকরা বলেন, আমরা চাই রমজান ও আসন্ন ঈদের কথা মাথায় রেখে হলেও খালেদা জিয়ার ওপর চলমান অন্যায়-অবিচারের অবসান হোক। অনতিবিলম্বে তাকে মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতাল বা তার পছন্দের অন্য কোনো হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।