ঢাকাSaturday , 9 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় থেকে কেবল লুটপাটই করেছে

Link Copied!

ভোলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন শুধু লুটপাটই করেছে। কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। কেবল নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আশার পর দেশে আজ গরিবের সংখ্যা কমেছে। দারিদ্র্য বিমোচন হয়েছে। আজ বিশ্বে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল।’
শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া, আলিনগর ইউনিয়নে মসজিদের ইমাম ও দুঃস্থ-অসহায়দের মাঝে ৮ হাজার ঈদ বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করে নাই বিএনপি। তারা আগুন সন্ত্রাস করেছে, নিষ্পাপ শিশুদের পেট্রোল বোমা দিয়ে মেরেছে। প্রিজাইডিং অফিসারদেরকেও মেরেছে। পাঁচশ পুলিং বুথ পুড়িয়ে দিয়েছে। কিন্তু সফল হয়নি।’
মন্ত্রী বলেন, ‘উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন।’