নিজস্ব প্রতিবেদক : ২৪ জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির দায়িত্বশীলদের আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান নতুন এসব কমিটি অনুমোদন করেছেন।
নতুন যেসব জেলায় কমিটি হলো সেগুলো হচ্ছে- বাগেরহাট, বগুড়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, কুষ্টিয়া, লালমনিরহাট, লক্ষীপুর, মাগুড়া, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নোয়াখালী, পিরোজপুর, রাঙ্গামাটি, সুনামগঞ্জ।

