ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একরাম নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কারণে একটি দল এ অভিযানের (মাদকবিরোধী) বিরোধিতা করছে। তাছাড়া এ অভিযানে দেশের মানুষ খুশি। আর কোনো ভালো কাজ, বৃহৎ কাজ, মহৎ কাজ করতে গেলে দু-একটি ভুল হতে পারে। সে ভুলের জন্য যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।