ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন জাত ব্রি ধান ৮৭ অবমুক্ত করল ব্রি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এর বিজ্ঞানিদের উদ্ভাবিত ব্রি ধান-৮৭ নামে নতুন উচ্চ ফলনশীল (উফশী) 0231জাত অবমুক্ত করা হয়েছে। এ জাত নিয়ে ব্রি উদ্ভাবিত ধান জাতের সংখ্যা বর্তমানে ৯২টি।
আজ বৃহস্পতিবার ব্রি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ব্রি জানায়, বুধবার জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এই নতুন জাত দেশজুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈনউদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রি ধান-৮৭টি আমন মওসুমের আগাম জাত। এই জাতের পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কাণ্ড শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়ে না। এর পাতা হালকা সবুজ, ডিগপাতা খাড়া এবং ব্রি ধান-৪৯ এর চেয়ে লম্বা ও প্রশস্ত। ধান পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে। এর দানা লম্বা ও চিকন। এক হাজার পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ দশমিক ১ গ্রাম।
এ ধানে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৭ ভাগ। হেক্টরপ্রতি এর গড় ফলন সাড়ে ছয় টন। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, এ জাত ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত ব্রি ধান ৪৯ এর চেয়ে সাত দিন আগাম এবং নতুন জাতটির ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টর প্রতি এক টন বেশি।
আমন মওসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ব্রি উদ্ভাবিত ৯২টি ধান জাতের মধ্যে ছয়টি হাইব্রিড ও বাকিগুলো ইনব্রিড।