ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোর্টকে মিসগাইড করেন, এটা দুঃখজনক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিলেও নড়াইলের মানহানি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
নড়াইলের মানহানি মামলায় খালেদার আবেদনের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট ওই মামলার সর্বশেষ খালেদার আইনজীবীদের কাছে জানতে চান।
আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন ছিল শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিল সেহেতু রোববার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে। আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি।
তখন আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, আগামী ৩০ আগস্ট দিন ধার্য রেখেছেন ম্যাজিস্ট্রেট আদালত। এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনারা কোর্টকে মিসগাইড করবেন না। নির্দেশনা নিয়ে এভাবেই মামলা করেন। খুবই দুঃখজনক।