ঢাকাMonday , 14 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচনে জালিয়াতি প্রতিহত করব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে যদি কোনো অপ্রীতিকর ঘটনা এবং জালিয়াতি ঘটে তাহলে প্রতিহত করব।
সোমবার দুপুরে বাংলাদেশ লেবার পার্টির একাংশ আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি : বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনে অংশ নেওয়া আন্দোলনের একটি অংশ। সেখানে আমরা প্রমাণ করতে চাই, নির্বাচনে আমরা আছি, থাকব।
তিনি বলেন, আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কোথায় গেছে? সংবিধানকে পরিপূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে। সংবিধানে একজনকে ক্ষমতা দেওয়া হয়েছে। একজন চাইলে জাতীয় নির্বাচন করতে পারে, আবার পিছিয়ে দিতে পারে।
কোনো স্বৈরাচার সরকার কখনোই তার প্রতিপক্ষকে ছাড়ার জন্য কারাগারে নিয়ে যায় না। আবার এটারও কোনো নজির নেই যে, কোনো রাজনৈতিক নেতাকে কারাগারে সারাজীবন রাখতে পেরেছে। এই যে তারা (আওয়ামী লীগ নেতারা) বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি, তাকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এমন বক্তব্য কতটা অশালীন বলে বোঝানো যাবে না। তিনি গ্রেপ্তার হয়েছেন রাজনৈতিক কারণেই, তাকে ফৌজদারি মামলাও দেওয়া হয়েছে। একটা মিথ্যা, সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। রাজনৈতিক ইচ্ছাই পূরণ করছে আওয়ামী লীগ। কিন্তু এই ইচ্ছা আমরা পূরণ হতে দেব না।
বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।