ঢাকাSunday , 13 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার অধীনে নির্বাচন : নাসিম

Link Copied!

ফেনী সংবাদদাতা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী হবে।
আজ রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নির্বাচনে আসলে খেলা হবে নির্বাচনী মাঠে, না আসলে জনগণই তাদের লালকার্ড দেখাবে।
এ সময় মন্ত্রী আরো বলেন, যারা জ্বালাও পোড়াও করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ দেখে এখন তাদের মাথা ঘুরে গেছে।
মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে আরো বলেন, সময় এসেছে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ার। দেশের উন্নয়নে জনগণ আবার বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-০১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ।