ঢাকাSunday , 13 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। তবে বৈঠকের পর এ বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, নরওয়ে, স্পেন, পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে খালেদা জিয়ার মামলা ও জামিন না পাওয়া, চিকিৎসাসহ আগামী নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।