ঢাকাFriday , 11 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৭

Link Copied!

ফেনী সংবাদদাতা : ফেনীতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা। এ সময় সাতজন মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম জানায়, গোপন সংবাদে ফেনীস্থ র‌্যাব-৭ জানতে পারে- কতিপয় মাদক চোরাচালানি ধর্মপুর থেকে দুটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। র‌্যাব বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। এ সময় ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ঘটনায় জড়িত সবুজ হাওলাদার, আবুল কালাম, সোহেল দেওয়ান, মো. উজ্জ্বল হোসেন, আরিফ হোসেন, আক্তার হোসেন ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক দাম ৬ লাখ ৮৮ হাজার টাকা।