ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে এনজিওকর্মী নিহত

Link Copied!

marderভোলা সংবাদদাতা : ভোলা সদরের আলীনগর গ্রামে কিস্তির টাকা তুলতে গিয়ে ছুরিকাঘাতে এক এনজিওকর্মী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিল্লাল হোসেন টাকা তুলতে আলীনগর গ্রামের হাজীর হাট সংলগ্ন এলাকায় গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
বিল্লাল হোসেন সদরের বাপ্তা কানাইনগর গ্রামের বাসিন্দা। তিনি হিড বাংলাদেশের এনজিওকর্মী ছিলেন। দুপুরে বিল্লাল আলীনগর গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় দুলু বেগমের বাড়িতে কিস্তির টাকা তুলতে যান। এ সময় টাকা নিয়ে মা দুলু বেগম ও তার ছেলের সঙ্গে এনজিওকর্মী বিল্লালের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা বিল্লালকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে বিল্লাল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বলেন, ঘটনাস্থল থেকে এনজিওকর্মী বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।