ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাত ৮টার দিকে ফুলপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতা মিলনের সঙ্গে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা সাদেকুরের চরপাড়া এলাকার লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে মিলনের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

