ঢাকাWednesday , 9 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১২টি সোনার বার উদ্ধার

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের পুটখালী সীমান্তের খলশী এলাকা থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি।
২১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সূত্রে জানতে পারেন সোনার চালান ভারতে পাচার করা হবে। সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোলের পুটখালী সীমান্তের খলশী ইটভাটা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
পরে ব্যাগ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এর বাজার দাম ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
সোনার বার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।