ঢাকাWednesday , 9 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় ওঠানে ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে সুমন হেসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় চৌগাছা উপজেলার ফুলশরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। সুমন সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহতের চাচা রেজাউল ইসলাম ও ফুলসারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সোবাহানুল আলম বলেন, ‘সুমন সকালে নিজেদের বাড়ির ওঠানে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়ছিল। মেশিনের বিদ্যুতের লাইনের তার লুজ থাকায় সে বিদ্যুতায়িত হয়। আমরা পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিচ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’