ঢাকাWednesday , 9 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে কলেজছাত্র নিহত

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে হাওর থেকে ধানবোঝাই ট্রাক্টর নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।
নিহত ছাত্রের নাম শাজালাল মিয়া (২৭)। তিনি করিমগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র। তিনি ছাতিরচর গ্রামের মাইন উদ্দিন মিয়ার ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া বজ্রপাতে ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত জানান, দুপুরে ছাতিরচর হাওর থেকে কাটা ধান বোঝাই ট্রাক্টর নিয়ে শাজালাল বাড়িতে আসছিলেন। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় শাজালাল মিয়া।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বাবাকে কৃষি কাজে সাহায্য করার জন্য শাজালাল বাড়িতে এসেছিলেন।