ঢাকাWednesday , 9 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গণধোলাইয়ে যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ছিনতাইকালে গণধোলাইয়ে মঙ্গল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকাল ৮টার দিকে চেয়ারম্যান গলিতে ছিনতাই করতে গেলে মঙ্গলকে ধরে স্থানীয়রা মারধর করে বলে পুলিশ জানায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
দুপুর ২টার দিকে মঙ্গল কিছুটা সুস্থ্য হলে পুলিশ তাকে মেডিক্যাল থেকে থানায় নিয়ে যায়। সেখানে মামলা নথিভূক্ত করার সময় বিকেল ৪টার দিকে মঙ্গল আবারো অসুস্থ্য হয়। তাকে ফের ঢামেকে নিয়ে আসলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মঙ্গলের লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার এসি ইহসানুল ফেরদৌস জানান, সকালে ছিনতাই করার সময় ধরা পড়ার পর মঙ্গলকে গণধোলাই দেয় জনতা।