ঢাকাTuesday , 8 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২ হত্যায় মামলা, ন্যায়বিচার দাবি

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজিয়া বেগম ও সোনালী ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন নিহত সাজিয়ার পরিবার, সহকর্মী ও কলেজ শিক্ষার্থীরা। পুলিশের দাবি, শিগগিরই এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
সোমবার রাতেই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত কলেজ শিক্ষিকার ফুফু আফসারী আহমেদ।
এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক কলেজ শিক্ষিকার স্বামী মো. শহীদুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ফারুক হাসান ও সাজিয়া বেগমের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে ক্ষুব্ধ সাজিয়ার কলেজের সহকর্মী ও শিক্ষাথীরা। মঙ্গলবার তারা কলেজের সামনে মানববন্ধন করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষার্থীদের মতে, এমন ঘটনা মেনে নেওয়া কষ্টকর। হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুরে।
মঙ্গলবার দুপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনের সড়কে এই মানববন্ধন শেষে শোক র‌্যালি নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে যান শিক্ষক ও ছাত্রীরা। তারা সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই ঘটনা সুষ্টু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুলতান মাহামুদ, অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক তানজিয়া ইসলাম প্রমুখ।
সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ বলেন, ‘এমন মেধারী শিক্ষকের মৃত্যুতে শুধু তার পরিবারেই শূন্যতার সৃষ্টি হয়নি, শূন্যতার শিকার হলো কলেজের শিক্ষা তথা সমাজও।’
এদিকে সদা হাস্যোজ্জ্বল সদস্যটিকে হারিয়ে শোকাহত সাজিয়া বেগমের পরিবারের সদস্যরাও। সোমবার মানববন্ধন কর্মসূচিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার।
এই ঘটনায় সাজিয়ার ফুফু আফসারী আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ এ এম এম নাসিম। তিনি জানান, শিগগিরই এ ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার প্রবাসী নুরুল ইসলামের দ্বিতল ভবনের নিচতলার ১নং ফ্ল্যাট থেকে সাজিয়া বেগম ও মো. ফারুক হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।