ঢাকাTuesday , 8 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে ৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ছয়টি দেশীয় তৈরি বন্দুকসহ (এলজি) পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়নাল আবেদীন (৩৪), আব্দুল গফুর (২৫), আব্দুল করিম (২৮), মো. নুরুল আলম (২২), মো. এহসান (২০)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়ক এবং বৈলছড়ি উত্তরপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ছয়টি দেশীয় তৈরি অস্ত্র ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।