ঢাকাTuesday , 8 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৪ লাশ : তিনজনের পরিচয় মিলেছে

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর নামক এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া চার গলাকাটা লাশের মধ্যে তিনটির পরিচয় পাওয়া গেছে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- আটমূল ইউনিয়নের কাঠগড়া গ্রামের জাকারিয়া, চরপাড়ার শাহবুল ইসলাম এবং জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের হেলাল। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মশিউর রহমান জানান, লাশগুলোর ময়নাতদন্ত শেষে মামলা রুজু করা হবে।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর এলাকার একটি ধানক্ষেতে চারজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।