ঢাকাMonday , 7 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু হৃদয়ের মরদেহ আজ সোমবার সকালে ভাসমান অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেছে।
গতকাল রোববার দুপুরে নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে সে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর হৃদয়কে উদ্ধারে করতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অংশ নেয়। রোববার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে। হৃদয় রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপ সহকারি পরিচালক মো. মাসুদ সরদার জানান, নিখোঁজ হৃদয়ের মরদেহ আজ সকালে ভাসমান অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেছে।
মা রহিমা খাতুন জানান, দাউদখালী নদীর তীরে তাদের বসবাস। রোববার প্রতিদিনের মত তার ছেলে হৃদয়সহ প্রতিবেশী আরও দুটি ছেলে নদীর পাড়ে খেলতে যায়। হৃদয় নদীতে পড়ে গেলে সাথে থাকা অন্য দুই শিশু বাড়িতে ফিরে আসে। তারা জানায়, হৃদয় নদীতে পড়ে গেছে। নদীতে অনেক খোঁজাখুঁজি করেও রোববার সন্ধ্যা পর্যন্ত হৃদয়ের খোঁজ মিলেনি। আজ সকালে হৃদয়ের মরদেহ নদীতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।