ঢাকাMonday , 7 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানবোঝাই পিকআপ উল্টে ৩ শ্রমিক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ধানবোঝাই পিকআপ উল্টে তিন ধান কাটা শ্রমিক নিহত এবং অপর সাতজন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।
এ ঘটনায় আহতরা হলেন- রফিকুল ইসলাম (৩৮), আব্দুল রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি খুলনার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দিলে ধানের বস্তার নিচে চাপা পরে ঘটনাস্থলে মাইনুল ও ময়না নামের দুই শ্রমিক নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী মারা যান। আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই পিকআপের ওপর ধানের বস্তার ওপর বসা ছিলাম। হঠাৎ ট্রাকটি বামপাশ থেকে ডান পাশে গিয়ে রাস্তার পাশে খাদের পড়ে যায়। এতে ধানের বস্তা আমাদের শরীরের ওপর পড়ে।’