বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকার একটি ডোবা থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে লাশ চারটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার ডাবইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ডাবইর গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা, হাত পিছমোড়া করে বাঁধা ছিল। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।’

