ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের তিন দিন পর গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে আখিরা নদীর ব্রিজের কাছে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
উদ্ধার হওয়া লাশটি আপেলা বেগমের (৩৫)। তিনি উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ মুন্সিপাড়া গ্রামের রেজাউল আলীর স্ত্রী। পুলিশের ধারণা, কোনো দুষ্কৃতিকারী ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘খোড়াগাছ মুন্সীপাড়া গ্রামের মৃত. আজাহার আলীর মেয়ে আপেলা বেগমের বিয়ে হয় রংপুর সদর উপজেলার বড়ভিটা সদ্যপুস্কুরনী গ্রামের কৃষক রেজাউল ইসলামের সাথে। বিয়ের পর শ্বশুর বাড়িতেই স্ত্রীকে নিয়ে বসবাস করত রেজাউল ইসলাম। তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন। শুক্রবার সকালে রেজাউল ইসলাম আখিরা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে দেখেন স্ত্রী বাড়িতে নেই। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে এলাকাবাসী আখিরাহাট-এলাপমোড় রাস্তার লালপুকুর নামক স্থানে আখিরা নদীর ব্রিজের কাছে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।’
এর আগে ওই গৃহবধূর মা আফজন নেছা লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।